১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে বিয়ের মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও শিশুসহ আহত হয়েছেন ১২জন।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় টমটম চালক নিহত হন। নিহত সাহাব উদ্দিন সাবু (৫০) বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে ইউনিয়ন অফিস এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন টমটম চালক সাহাব উদ্দিন সাবু। গুরুতর আহত হন বর-কনে সহ আরও অন্তত ১২ জন বরযাত্রী।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু হয়েছে। মরদেহ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D