তাহিরপুরে পর্যটন স্পটে নৌকায় করে বিদেশি মদ বিক্রি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

তাহিরপুরে পর্যটন স্পটে নৌকায় করে বিদেশি মদ বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রি করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। অভিযানের টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। পরে সেই নৌকা থেকে মদ ও বিয়ার জব্দ করা হয়।

রোববার (১৫ জুন) বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহল দলের অভিযানে বারকি নৌকাসহ ওই বিদেশি মদ জব্দ করে।

জব্দকৃত বারকি নৌকা, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ারের বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট