দিরাইয়ে ১২ হাজার ২০০ পিস ‘কিরণমালা’ জব্দ

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

দিরাইয়ে ১২ হাজার ২০০ পিস ‘কিরণমালা’ জব্দ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাছ ধরার নিষিদ্ধ প্লাস্টিকের তৈরি সরঞ্জাম ‘কিরণমালা চাই’ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে দিরাই-মধনপুর সড়কের বদলপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর। অভিযান পরিচালনায় তাকে সহায়তা করেন দিরাই থানা পুলিশের একটি দল।

অভিযানকালে একটি কাভার্ড ভ্যান থেকে ১২ হাজার ২০০পিস নিষিদ্ধ কিরণমালা চাই জব্দ করা হয়। পরে সেগুলো কর্ণগাঁও বাজারের সড়কের পাশে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর জানান, “মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ এসব ফাঁদ ব্যবহারের ফলে নদী ও হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কিরণমালা চাই মূলত প্লাস্টিক দিয়ে তৈরি একটি ফাঁদ, যা বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও পোনামাছ নিধনে ব্যবহার করা হয়। ফলে এটি মাছের স্বাভাবিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট