১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫
সিলেট নগরীর কাজিরবাজারের সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের ম্যানেজার জয় ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যার পর দক্ষিণ সুরমার তেতলি বাইপাস এলাকায় এ ছিনতাইর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ লক্ষ টাকা উদ্ধারসহ শাহপরাণ থানা এলাকা থেকে হাসান নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কাজিরবাজারের সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাবাজারের এক ব্যবসায়ীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে শুক্রবার সন্ধ্যার পরে পাঠিয়ে ছিলেন। জুবেল ম্যানেজার জয়কে মোটরসাইকেলযোগে বাংলাবাজারের উদ্দেশ্যে না নিয়ে দক্ষিণ সুরমার চন্ডীপুল পার হয়ে তেতলি বাইপাস রোডের দিকে নিয়ে গেলে ২টি মোটরসাইকেলে ৪ জন এসে গতিরোধ করে মারধর করে সাথে থাকা ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তেমুখি বাইপাস রোডের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ম্যানেজার জয় তাৎক্ষনিক তার মালিক ইসমাইল হোসেনকে অবগত করলে ইসমাইল হোসেন লোকজনকে নিয়ে সাথে সাথে বরইকান্দি টেকনিক্যাল রোডের দিকে আসলে ছিনতাইকারীদের ২টি মোটরসাইকেলে টাকার ব্যাগসহ দেখতে পান। তখন ব্যবসায়ী ইসমাইল হোসেন এর চিৎকারে জনসাধারণ এগিয়ে এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে ব্যবসায়ী ইসমাইল হোসেন এর বন্ধু জুবেল জড়িত রয়েছে বলে জানা গেছে এবং পলাতক ছিনতাইকারীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
মামলার বাদী ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, আমি বিশ্বাস করে আমার বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে টাকা দিয়ে পাঠাই। জুবেল বিশ্বাসভঙ্গ করে ছিনতাইয়ের ঘটনা করবে বলে ভাবিনি। আমি এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হাসান নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বাকী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D