বিজয়নগরে ১৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ১

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫

বিজয়নগরে ১৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান ইসকফ সিরাপসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ( ১৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিজয়নগর থানার সিঙ্গারবিল কাশিনগর এলাকা থেকে তাকে আটক করে।

এসময় তার হেফাজত থেকে ১৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ করা হয়।

আটক মো. মহসিন ওরফে পেপে (৩১) কাশিনগর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট