১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ পানির পাম্প মেরামত করতে গিয়ে নিখোঁজের ৪দিন পর অসীম দেবনাথ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
অসীম দেবনাথ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে। সে পেশায় একজন মোটর মেকানিক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন অসীম দেবনাথ ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের পানির পাম্প মেরামতের জন্য যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ ছাতক থানায় নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে শান্তিগঞ্জে সিদখাই হাওরে অসীমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ বলেন, ‘গত শনিবার আমার ভাই ছাতকে ওয়াশপুর গ্রামের রাজা মিয়ার ছেলে রেজন মিয়ার বাড়িতে পানি পাম্প মেরামত করতে নিয়ে যান। সেখানে রেজন মিয়ার সাথে অসীমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ভাইকে মারধর করা হয়েছিল। এরপর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।‘
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সে ছাতক থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি ছাতক থানা পুলিশ দেখছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, এখন কেউ থানায় অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D