১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে এ ঘটনাটি ঘটে। এ সময় দোকান ভাংচুরের ঘটনায় আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সুত্র ও ব্যববসায়ীরা জানান, বাজারে দোকান কোটা নির্মাণকে কেন্দ্র করে উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান আজাদ ও অপর পক্ষের উত্তরভাগ ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য মজনুর রহমান গংদের মাঝে দোকানকোটা নির্মাণ নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার প্রকাশ্যে আজাদ গ্রুপ দোকান ভাংতে আসলে মজনু মেম্বার গ্রুপের লোকজন সামনা সামনি হলে কিছু সময় দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে মজনু গ্রুপ পিছু হটলে আজাদ গ্রুপ নবনির্মিত টিনসেটের স্থাপনায় ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেন।
জানতে চাইলে যুবদল নেতা মজনুর রহমান বলেন, বাজারে পানি উন্নয়ন বোর্ডের সড়কের পাশে আজাদের জমি রয়েছে। তিনি বলেন, আজাদ ওপধার জমি বন্দোবস্ত এনেছেন এটি সবাইকে বলছেন। কিন্তু এটার কোন বৈধতা নাই।
পানি উন্নয়ন বোর্ড একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এতে বলা আছে কেউ এই জমি ব্যবহার করতে পারবে না। ওপধার সড়কের পাশে জায়গায় আমরা একটি ঘর তুলেছি। আজ সে তার ভাই সিরাজী, চাচাসহ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের দোকান ভাংচুর করেছে।
জানতে চাইলে উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান বলেন, এখানে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর সামনে পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা রয়েছে। নিয়ম অনুয়ায়ী পিছন যার সামন তার।
এই হিসেবে ভোগ করছি। তিনি বলেন, সম্প্রতি একটি মিথ্যা হত্যা মামলায় আমি কারাগারে থাকায় মজনুর রহমান, কালাম ও সাব্বির এই জায়গায় এসে স্থাপনা নির্মাণ করে। আজ আমরা এটি ভেঙ্গে দিয়েছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোর্শেদুল আলম খান বলেন, খবর পেয়ে সরেজমিনে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাবার আগেই সংঘর্ষ থেমে যায়। তবে ইটপাটকেল ছুড়াতে কয়েকজন আহত হয়েছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, এ ধরনের খবর এখনো পাইনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D