১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫
দীর্ঘ ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৪টা ২০ মিনিটে যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এই ৩ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
কয়েকজন ট্রেন যাত্রীর অভিযোগ- সিলেটে যাওয়ার জন্য তারা শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকেটও রিফান্ড করে দেননি সংশ্লিষ্টরা। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন তারা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান- নোয়াপাড়া স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌছানোর কথা ছিলো। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারনে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ ৩ ঘণ্টা সাময়িক বন্ধ থাকে। মেরামতের পর বিকাল ৪টা ২০ মিনিটের দিকে যোগাযোগ স্বাভাবিক হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D