জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক মো. মাহিম (১৬) চট্টগ্রামের বায়োজিদ থানাধীন আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন। মাহি তার বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন বুধবার মাহিমসহ ৪০ জনের একটি টিম চট্টগ্রাম থেকে বড় বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট