শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সদর উপজেলা জিয়া মঞ্চের মিলাদ মাহফিল

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সদর উপজেলা জিয়া মঞ্চের মিলাদ মাহফিল


গতকাল সোমবার (২রা জুন) বাদ আসর, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে, হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির  উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী এমপির একান্ত সচিব মইনুল হক, সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ, জেলা জিয়া মঞ্চের সদস্য আশিকুর রহমান, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক জামাল উদ্দিন, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিমান বন্দর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আহাদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মতি, গোলাপগন্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ, ঢাকা মিরপুর থানা যুবদলের সাধারন সম্পাদক শামীম আহমেদ, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, সমসাদ মিয়া, ফিরোজ মিয়া, মোঃ আব্দুল গনি,সাইফুল আলম, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সদস্য মোঃ আলমগীর, মাসুদ আহমদ, মোঃ রহিম উদ্দিন, আব্দুল খালিক, শ্রমিক দল নেতা মাহবুব হোসেন, দোয়া পরিচালনা করেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট