চৌকিদেখীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জামায়াতের অনুদান

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

চৌকিদেখীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জামায়াতের অনুদান

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিপদ মুসিবত সব আল্লাহর পক্ষই আসে। বিপদে ধৈর্য্য ধারণ করা মুমিনের কর্তব্য। সমাজের এক ভাই ক্ষতিগ্রস্থ হলে অপর ভাইয়ের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্ত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় আজ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ব্যবসায়ী ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। সামর্থবানদের উচিত ক্ষতিগ্রস্থ ভাইদের পাশে দাঁড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আবারো ঘুরে দাঁড়াতে পারবে। এক্ষেত্রে মসজিদ কমিটি, স্থানীয় সাবেক জনপ্রতিনিধি এবং এলাকার বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

তিনি বুধবার (২১ মে) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ব্যবসায়ীর মাঝে জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিমানবন্দর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদ আহমদের পরিচালনায় নগদ আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, বিমানবন্দর থানা জামায়াতের সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সমাজসেবী মতিউর রহমান আহাদ, নুরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান সুমন ও ছাত্রনেতা মুন্না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট