১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫
সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তে খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। সে চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের হামলায় তার মৃত্যু হয়। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে নিহত শাহেদের পরিবার ও স্হানীয় জনপ্রতিনিধি মৃত ব্যাক্তি শাহেদ বলে নিশ্চিত করেছেন। মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সীমান্তে শাহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D