সিলেটে জয়বাংলা ব্রিগেড সদস্য বাবুল গ্রেফতার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

সিলেটে জয়বাংলা ব্রিগেড সদস্য বাবুল গ্রেফতার

সিলেটে জয় বাংলা ব্রিগেডের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সদস্য বাবুল আহমদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবুল আহমদ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া আটগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে।

তিনি এসএমপির কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট