এমসি কলেজের টিলায় আগুন

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫

এমসি কলেজের টিলায় আগুন

সিলেট নগরীর টিলাগড়স্থ এমসি কলেজ ছাত্রাবাসে পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) ইফতারের সময় সন্ধ্যে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, এমসি কলেজের টিলায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট