ছাতকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ছাতকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ নতুনবাজার, ট্রা‌ফিক প‌য়েন্টে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও অবৈধভাবে মজুতদারি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়িদের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং ছাতক আর্মি ক্যাম্পের মেজর জা‌বিরের নেতৃ‌ত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে একদল সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আবদুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকাসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মুল্য তালিকা না রাখাসহ মোরগ, ডিম ও তৈল ব্যবসায় অনিয়মের অভিযোগে ৩ জনকে আটক করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জ বাজারের উসমান স্টোরের মালিক উসমানী আলী (৪০), ওয়ালিদ এন্টারপ্রাইজের ম্যানেজার আখতার হুসেন (৩৫) ও মা-বাবা পোল্ট্রি দোকানের মালিক আলী আহমদ (৪৫)।

বিকালে আটকৃতদের ইউএনওর কার্যালে হস্তান্তর করলে ৩০ হাজার করে দুজনকে ৬০ হাজার টাকা ও তৈল সিন্ডিকেটের দায়ে একজনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আবদুল কদ্দুছের দোকানে অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জ‌রিমানার বিষয়টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট