সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন

সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন।

তিনি জানান, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিলো মায়ানমার ও ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।

তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট