১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২০২৩ সাল থেকে তিনি সিলেটের সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন।
এছাড়াও সিলেটের সিভিল সার্জনসহ দেশের মোট ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডা. মনিসর চৌধুরীকে সিলেটের সিভিল সার্জন হিসেবে পদায়নের আদেশ জারি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D