১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
সিলেট নগরীর পূর্ব দরগাগেইট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (২ মার্চ) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর হাট গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে মোঃ টিপু আহমদ (৪২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।
এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃতদের ও জব্দকৃত মালামাল এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D