১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের কুখ্যাত সর্দার মর্তুজ আলী সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮১৯০ টাকা সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাতদলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানাধীন হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশগ্রহণ করে।
গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D