১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
নবগঠিত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি থেকে ৫ জন পদত্যাগ করেছেন।
রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একত্রিত হয়ে পদত্যাগ করেন।
পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহ-সভাপতি সায়েম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. তারেক আহমদ শাওন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান আরাফাত ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।
এসময় পদত্যাগের কারণ হিসেবে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, গতকাল ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ পেয়েছে সেখানে আমরা দেখতে পাই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে অছাত্র একজনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। যেখানে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নিয়মিত ছাত্র-ছাত্রীর দ্বারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কমিটি হবে, সেখানে একজন ছাত্রকে সভাপতি করায় এমন সংগঠন বিরোধী কর্মকান্ডে আমরা বিষ্মিত। তারই ধারবাহিকতায় ১১ সদস্য নিয়ে গঠিত এই কমিটির আমরা ৫ জন পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে পদত্যাগ পত্রটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তারা। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন সারাদেশে যেভাবে কমিটি কঠন করা হচ্ছে সেই ভাবে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও নিয়মিত ছাত্রদের দ্বারাই গঠন করা হউক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D