১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
সিলেটের এয়ারপোর্ট সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে সিলেট জেলা পরিষদ কর্মকর্তার গাড়ি। রোববার (২ মার্চ) সকালে এয়ারপোর্ট রোডের মালনিছড়া চা বাগানের পাশে একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষে জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের একজন আহত হয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D