ভোট দিতে এসে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ভোট দিতে এসে গ্রেফতার হলেন যুবলীগ নেতা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় জেলা শিক্ষা অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তিনি তরফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে আসেন।

গ্রেফতারকৃত মো. সেলিম মিয়া সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সুলতানশী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলা ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হুমকি ধমকি, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, সেলিম মিয়া গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান। এ ঘটনায় আহত তাহির মিয়া বাদী হয়ে একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামি তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট