সহকারি শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সহকারি শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি: ১২০৬৮) ওসমানীনগর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মো. মালেক উদ্দিন-কে সভাপতি, লামাতাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জুনেদ আহমদ-কে সাধারণ সম্পাদক ও মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ধন মিয়া-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: জুনেদ আহমদের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেস দত্ত।

বক্তব্য রাখেন- সমিতির প্রতিষ্টাকালিন সভাপতি ও প্রধান শিক্ষক মো: ফুল মিয়া, সাবেক সেক্রেটারি মো: আতিকুর রহমান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক অজয় কুমার দে প্রধান শিক্ষক শিহাব আহমদ ও প্রধান শিক্ষক আলতাব আলী। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মনোজ কান্তি দাশ পুরকায়স্থ, সাবেক সহসভপতি মো: চান মিয়া, সাবেক সহসভাপতি মো: মাসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলার সহকারি শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সহসভাপতি ও সাদিপুর ইউপি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মোবারক, জেলা কমটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ শহিদুর রহমান রাজু,উপজেলা কমিটির সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক হাবিব আহমদ চৌধুরী,দয়ামীর ইউপির সভাপতি মো: কামাল হোসাইন গোয়ালাবাজার ইউপির সাধারন সম্পাদক সামসুল ইসলাম রাজন, বুরুঙ্গা ইউপির সেক্রেটারি মো: সাজু মিয়া, পশ্চিম পৈলনপুর ইউপির সভাপতি কানন রঞ্জন দেব, সেক্রেটারি মো: আব্দুর রহিম ও পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট