১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সিলেট নগরীতে এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। মহিলাকে ছুরিকাঘাতের পর ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ছিনতাইকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন জনৈক মহিলা। পরে লোকজন ধাওয়া করে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে আটক করেন।
স্থানীয়রা জানান, নগরীর মিরেরময়দান থেকে মোটরসাইকেলে যুবকরা রিকশার গতিরোধ করে মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে। তারা নগরীর সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, জনতা প্রায় ২৫ মিনিট ধাওয়া করে ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হন। ছিনতাইকারীর কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেন। ওই সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ডেকে রেখেছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D