সিলেটে ৬১ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সিলেটে ৬১ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নগরীর মহাজনপট্টিস্থ কাষ্টঘর রোডের প্রবেশমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম রাফি (২৫) নগরীর ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগরের মো. সেলিমের ছেলে। এসময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট