সিলেটে আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সিলেটে আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার ২

সারাদেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিড হান্টে সিলেট মহানগর এলাকায় আরো দুই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী বিন শাহিন ও ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আলী আহমদ খান।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট