১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচাতো ভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়েবাড়িতে উচ্চশব্দে গান-বাজনা করতে নিষেধ করায় একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D