সিলেটে ২৮০০ কেজি ভারতীয় কমলাসহ আটক ২

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

সিলেটে ২৮০০ কেজি ভারতীয় কমলাসহ আটক ২

সিলেটে ভারতীয় কমলাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ২৮০০ কেজি ভারতীয় কমলা ও একটি পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মো. কামাল (৪০) ও একই উপজেলার আব্দুল মোহন এলাকার আব্দুল জব্বার (২৪)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সিলেট শহরতলীর মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট চালাকালে একটি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১০০ ক্যারেট অবৈধ ভারতীয় কমলা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

শনিবার আটককৃতদের সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট