১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চৈ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে।এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরস পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।
বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রবিবারের ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ, মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রমুখ।
উপজেলার উওর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের বাসিন্দা মাজার কমিটির সভাপতি দাবিদার আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ওসি অনুমতি দিয়েছেন। রবিবার রাতে ওরশ পালন করবেন বলেও জানান আবু তাহের।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট ওরশের অনুমতি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনে শুধুমাত্র থানার সিল মেরে রিসিভ করেছি এর বেশী কিছু নয়।
শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম বললেন, ওরশের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃস্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু ওরশ পালনের জন্য কোন রকম অনুমতি দেইনি, এখন যেহেতু ওই ওরশকে কেন্দ্র করে আলেম উলামা সমাজ আপক্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুন:রায় নির্দেশনা দিয়েছি ওরশ বন্ধে আইনি ব্যবস্থা নিতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D