১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানোর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বাদ জুম্মা নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেমে সমাপ্ত হয়।
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু সহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তুলার অপচেষ্টা চলছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্যে করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের মত ছাত্রদলও সন্ত্রাসী কায়দায় ৩ দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে।
সেই হামলার দায় নির্লজ্জের মত ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দুপক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, ছাত্রদল নতুন বাংলাদেশে আবারো ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিং এর নামে নির্যাতন-নিপিড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা।
মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D