১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
নেত্রকোনার কলমাকান্দা-সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে রাজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজিব কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে।
পুলিশ জানায়, নেত্রকোনা-সুনামগঞ্জের সীমান্ত বাউসারী ও কামাউরা এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই এলাকা দিয়ে মাদকসহ সকল কিছু চোরাচালান হয়ে থাকে। এখানে বাঁধা দিলে অথবা ব্যবসায়ী হলে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনা প্রায়ই শোনা যায়। এর আগেও একই এলাকায় একটি পুকুর থেকে সম্প্রতি আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
মরদেহ উদ্ধারের ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানাান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ কাজ করছে প্রকৃত রহস্য বের করতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D