১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। পতাকা উত্তোলন, র্যাালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শেখঘাট ক্যাম্পাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়।
২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের অনুষ্ঠানের স‚চনা করেন।
পরে এনইইউবি পরিবারের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপাচার্যের নেতৃত্বে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সম্পন্ন হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর লিয়াকত শাহ ফরিদী, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরীসহ এনইইউবি‘র বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D