১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর মিফতারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে সিলেট আদালতে হাজির করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D