এমসি কলেজ ছাত্রবাসে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

এমসি কলেজ ছাত্রবাসে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

এমসি কলেজে ছাত্রবাসে শিক্ষার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখা।

বৃহস্পতিবার এমসি কলেজ শাখার সভাপতি সুমিত কান্তি দাস ও সাধারণ সম্পাদক মিসবাহ খান এক যৌথ বিবৃতিতে বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে এমসি কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের উপর হামলা, গণধর্ষণসহ নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেখেছি। জুলাই গনঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন। যেখানে ভিন্নমত প্রকাশের জন্য কাউকে নির্যাতনের স্বীকার হতে হবে না। অথচ গতকাল বুধবার মধ্যরাতে ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে পুনঃরায় অতংকের সঞ্চার করেছে। আহত শিক্ষার্থীর ভাষ্যমতে, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা তার উপর স্বশস্ত্র হামলা চালায়।’

নেতৃবৃন্দ আরোও বলেন, ‘গতকাল বুধবার রাতে এই হামলা হলেও এখন পর্যন্ত কলেজ প্রশাসন কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। তারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট