সিলেট-তামাবিল মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুর নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধায় জৈন্তাপুর উপজেলার উমনপুরে এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কে উমনপুর নামক স্থানে জাফলংগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-২০৯৯) সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার (সিলেট-থ-১২-৮৮৭৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার ১ মহিলা যাত্রী নিহত হন এবং চালক সহ ২জন আহত হন।

নিহত জুমারা বেগম কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের দুলাল আহমদের স্ত্রী।

দূর্ঘটনায় আহতরা হলেন দুলাল আহমদের ছেলে মেহেরাব, সিএনজি চালক নুরুল ইসলাম। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দূর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদেন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট