জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে চুরি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে চুরি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আবু তাহের কমপ্লেক্সের ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ৮০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে যায়।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার পর এই চুরি সংঘটিত হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও ২ নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা, ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ টাকা, ২৮ টি আইফোন, ৫০ টি নর্মাল ফোন নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করছি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট