১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (১৭ ফেব্রয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D