সিলেট মহানগর যুবলীগ নেতা হেলাল মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সিলেট মহানগর যুবলীগ নেতা হেলাল মিয়া গ্রেপ্তার

সিলেট মহানগর যুবলীগের সহ দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর করেরপাড়াস্থ গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হেলাল মিয়া করেরপাড়া মসজিদ সংলগ্ন রাইটওয়ে স্কুল রোডের মৃত সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট