১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনের বিরুদ্ধে সিলেটের পরিবেশ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সিলেট এর যৌথ উদ্যোগে বুধবার এক অভিযান পরিচালিত হয়।
অভিযানে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং অবৈধ ৬টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D