অপারেশন ডেভিল হান্ট, কুলাউড়ায় ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট, কুলাউড়ায় ৩ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন টিপু, গৌছ মিয়া ও পাভেল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এ অপারেশনের অংশ হিসেবে জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছারের নেতৃত্বে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট