কানাইঘাটে ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ আটক ১

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

কানাইঘাটে ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ আটক ১

সিলেটের কানাইঘাটে অভিযান পরিচালনা করে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩৭ বস্তা চিনি উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে কানাইঘাট পৌরসভা এলাকা থেকে এসব চিনি জব্দ করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কানাইঘাট থানাধীন পৌরসভার অন্তর্গত বায়মপুর শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক ভর্তি ১৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় হেলাল উদ্দিন (৩৮) নামে একজনকে আটক করে পুলিশ।

আটক হেলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারকিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট