গোলাপগঞ্জ থেকে ৪দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

গোলাপগঞ্জ থেকে ৪দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন মো. আব্দুল সামাদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর কালাকোনা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং- ৪০৭, তারিখ: ০৯/০২/২০২৫ইং।

জিডি সূত্রে জানা যায়, আব্দুল সামাদ কালাকোনা গ্রামের সাইস্তা মিয়া ও আয়াতুন্নেছার ছেলে। আব্দুল সামাদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার বয়স আনুমানিক ১৮ বছর।

তাঁর পরিবার ও আত্মীয়স্বজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। কেউ নিখোঁজ যুবকের সন্ধান পেলে ০১৭১৯ ৩৫১৪৩৪ নম্বর মোবাইলে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট