১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সিলেটে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। রবিবার রাত থেকে শুরু হয়েছে যৌথবাহিনীর এই অপারেশন। প্রথম দিন অপারেশনে গ্রেপ্তার হয়েছেন তিন জন।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪), দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের আবদুল খালিকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবদুল জলিল তালুকদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী সিলেট নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে অয়ন দাশ (২৭)। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D