১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ও রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে এসব অভিযান চালায়।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়- ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি’র জোয়ানরা শনিবার রাতে ও রোববার সকালে ভারত থেকে চোরাই পথে আসা কাপড়, ওষুধ, মহিষ, বডি স্প্রে, ক্রিম, চিনি, চকলেট, কমলা, ফুচকা, অলিভ অয়েল ও বিড়ি জব্দ করে।
এছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই পণ্য ও পশুর বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D