সিলেটে চোরাই পথে আসা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সিলেটে চোরাই পথে আসা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৫ হাজার কেজি চিনি জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের শাহপরাণ থানধীন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিম মঙ্গলবার দুপুরে দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে থাকা ১০০ বস্তা (৪ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে। এসব চিনির দাম ৫ লাখ ৮৮ হাজার টাকা।

এসময় গ্রেপ্তারকৃত দিলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট