১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’র আয়োজন করতে যাচ্ছিলো মহানগরের কুমারপাড়াস্থ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ।
তবে ‘উলামা পরিষদ’র বাধার মুখে তারা কনফারেন্স আলিয়া মাঠের পরিবর্তে ‘আত-তাক্বওয়া মাসজিদ’ প্রাঙ্গনেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’র মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন- আলিয়া মাদরাসা মাঠে তাদের ৭ম ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু ‘উলামা পরিষদ’র বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ বাইরে কনফারেন্স আয়োজনের অনুমতি দেয়নি। ফলে সিলেটের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কর্তৃপক্ষ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ প্রাঙ্গনেই দুদিনব্যাপী এই কফারেন্স করবেন।
কনফারেন্সে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন উল্লেখ করে মুতাওয়াল্লি আব্দুছ ছবুর বলেন- সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কনফারেন্সে এসে কথাগুলো শুনুন। আলেমরাও এসে আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা নিজেদের ‘শুধরে’ নেবো।
‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষের বর্তমান সময়ের আহলে হাদিস অনুগামীতা ও সিলেটে পরিচালিত তাদের নানা কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুছ ছবুর চৌধুরী ও মসজিদ কমিটির সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D