১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
‘‘বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মানুষ নির্যাতনের পাশাপাশি হয়রানীর শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীদের উপর দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগষ্ট, সেই দিন বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করে লক্ষ লক্ষ কোটি টাকা হরণকারী শেখ হাসিনাকে’’।
সোমবার ২৭ জানুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাধুরবাজার এলাকায় বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সদস্যসহ প্রায় ৫শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহনগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন, বার বার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদের পরিচালনা ও সিলেট দুর্নীতি
মুক্তকরণ ফোরামের সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, বিএনপি নেতা আব্দুস ছাত্তার মামুন, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, আবুল কালাম, মহানগর বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডা. এমএ হক বাবুল, মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জমির আলী, জালাল উদ্দিন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবী শামীম আহমদ, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ২৬ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ সালেহ আহমদ, দপ্তর সম্পাদক নুরুন্নবী, সদস্য আলম মিয়া, আব্দুস শহীদ, শামীম আহমদ, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদুর রহমান জাবেদ, শ্রমিকদল নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা আতিকুর রহমান ফরহাদ, শওকত আহমদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুমিন আহমদ, সৌমিক আহমদ আছিব, প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,‘‘আমি এই ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা, আমার রাজনীতির হাতেখড়ি এ ওয়ার্ড থেকে, ওয়ার্ডের আপামর সাধারণ মানুষের পাশে অতিতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষৎতেও থাকবো, বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলা মোকদ্দমায় আমাকে জড়িয়ে হয়রানী করা হয়েছে, তারপরও আমি আমার নিজ এলাকা ২৬
নং ওয়ার্ড ছেড়ে যায়নি, অসহায় মানুষের কল্যাণে কাজ করাই আমার নৈতিক দায়িত্ব, আমার এ দেহে যতোদিন আছে প্রাণ, আমি ২৬ নং ওয়ার্ডবাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ। প্রেস-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D