সুনামগঞ্জে ৪০টি ভারতীয় গরু জব্দ, আটক ৪

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

সুনামগঞ্জে ৪০টি ভারতীয় গরু জব্দ, আটক ৪

ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০টি গরু জব্দ করেছে ইউএনও;র নেতৃত্বে ট্রাস্কফোর্স। এসময় চোরাকারবারে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়।

সোমবার জব্দকৃত গরুর চালান হস্তান্তর পুর্বক আটক চোরাকারবারিদের মধ্যনগর থানায় সোপর্দ করা হয়েছে।

এর পুর্বে রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার কায়েতকান্দা ট্রলারঘাটে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান সুমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই করে পাচারকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিত্বে থানা পুলিশ আনসারদের সহযোগিতায় ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো উপজেলার আমানীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহর আলী, তেলীগাঁও গ্রামের আসন্তর আলীল ছেলে আয়নাল হক, একই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুদ মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, ট্রস্কফোর্সের অভিযানে ভারত থেকে আনা চোরাচালানের ২০ লাখ টাকা মুল্যের ৪০টি গরু জব্দ করার পর আটক চার চোরকারবারির নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭ চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট