১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ আলী (৪৫) উপজেলার নয়াবস্তি (উলাছড়া বস্তি সংলগ্ন) দশটিকির বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
জানা যায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। এসময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলী উদ্ধার করে স্থানীয়রা। পরে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই আহাদের মৃত্যু হয়।
পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কী সমস্যা রয়েছে তাদের তা স্পষ্ট নয়।
সূত্র জানায়, ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিবিজি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতিবছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়। কিন্তু এবছর জমি ইজারা না দেয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে আহাদ মারা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপচার ভারতীয় নাগরিতের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D