১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত গৃহবধূ উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (২২)। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় পরিবারের সকলের অগোচরে বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D